রাজশাহীতে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে
- আপডেটের সময়: ০৮:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / 411
পাপ্পু কুমার,রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশে বধ্যভূমির নামক এক স্থানে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পেয়ে পাশেই অবস্থিত বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন।
.
পরে পুলিশের সদস্যরা র্যাব ফোন করলে র্যাবের দল এসে তা ঘিরে দেয়। রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ে। যেহেতু বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের।
.
মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা আজকের মধ্যে পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
ট্যাগ :
মর্টার শেল



























