মাও: মাকসুদুর রহমানের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক প্রকাশ
- আপডেটের সময়: ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 32
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিভারজনিত জটিলতায় আক্রান্ত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এবং মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের জন্য দোয়া করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মাওলানা মাকসুদ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ ছিলেন। ছাত্র বয়স থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করেছেন। চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাওলানা মাকসুদুর রহমান একজন দক্ষ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন মাসিক আন নাবা সম্পাদনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকামে কবুল করুন।


















