জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ কপ-৩১
- আপডেটের সময়: ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 8
জীবাশ্ম জ্বালানি বিতর্কের জেরে ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে তুরস্কে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন। দেশটির আনতালিয়া শহরে কপ-৩১-এর বিশৃঙ্খল সমাপ্তিতে নির্ধারিত সময়ের ৪৪ ঘণ্টা পর একগুচ্ছ দেশ মূল চুক্তিটি প্রত্যাখ্যান করে।
‘আনতালিয়া অ্যাকর্ডস’ নামের যে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছিল, ইতোমধ্যেই সেটি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরপর মার্শাল দ্বীপপুঞ্জ, পানামাসহ আরও অনেক দেশ তাদের সঙ্গে যোগ দেয়।
এরপর কপ-৩১ সম্মেলনের সভাপতি মুরাত কুরুম আনুষ্ঠানিকভাবে জানান যে, চুক্তির খসড়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে খসড়াটি এখনই পাস হচ্ছে না।
ইইউ’র পক্ষ থেকে আইরিশমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, জোটটি আনুষ্ঠানিকভাবে চুক্তিটি প্রত্যাখ্যান করছে। চুক্তির খসড়া দেরিতে প্রকাশ করায় তিনি এর সমালোচনা করেন। ইইউ এমন কোনো খসড়া গ্রহণ করতে পারে না, যেখানে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কিছু বলা হয়নি। কপ-৩১ শীর্ষ সম্মেলন ‘কিছু জ্বালানি তেলসমৃদ্ধ রাষ্ট্রের দ্বারা ছিনতাই হয়ে গেছে” বলেও মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, সৌদি আরবসহ জ্বালানি তেল উৎপাদক দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে সরে আসার প্রতিশ্রুতি পুনর্বহালের জন্য চাপ দিয়ে আসছিল ইইউসহ আরও বেশ কিছু রাষ্ট্র। কিন্তু কপ-৩১ সম্মেলনের চুক্তির খসড়াটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে তেমন কিছু বলা হয়নি। সেজন্য ইউরোপীয় ইউনিয়ন সেটি প্রত্যাখ্যান করেছে।




















