মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী গ্রেফতার

  • আপডেটের সময়: ০৯:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 449

প্রবাস ডেস্কঃ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালায়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।

তিনি জানান, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।

এদিকে অভিযানের সময় আরও পাঁচ জন বিদেশি কর্মীকেও পাওয়া গেছে, মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী গ্রেফতার

আপডেটের সময়: ০৯:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১