ক্ষতিগ্রস্ত প্রবাসী রবিউল ইসলামের ন্যায়বিচারের আহ্বান
- আপডেটের সময়: ১১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 301
কোম্পানির মালিকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতার প্রবাসী রবিউল ইসলাম ন্যায়বিচারের আহ্বান করেছেন। বাংলাদেশ সরকারের কাছে প্রতারক মালিককে সনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।
তার আবেদন নিন্মে হুবহু তুলে ধরা হলো
আমি কাতারে কর্মরত একজন ক্ষতিগ্রস্ত উবার ড্রাইভার আমার অভিযোগ- কোম্পানির মালিকের কর্মকাণ্ডের কারণে আমি আজ চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছি।
আমার দাবি, আমার কাছ থেকে ভিসার জন্য প্রায় ২৫,০০০ কাতারি রিয়াল নেওয়া হয়। পরে এক গাড়ির জন্য আমি টানা তিন বছর কিস্তি দিই। কিন্তু, প্রতিশ্রুতি অনুযায়ী গাড়িটি কিস্তি শেষ হয়ে গেলে সে কোম্পানি রেখে পালিয়ে যায়, পরবর্তীতে আমি গাড়িটি আর চালাতে পারিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আমার কাছ থেকে কাতার রিয়েল ৬৪ হাজার রিয়েল আদায় করেন, বর্তমানে কোম্পানির মালিক দেশ ছেড়ে চলে গেছেন বলে জানতে পেরেছি, ফলে কোম্পানি চেঞ্জ করতে পারছি না, QID নবায়নও আটকে আছে, আর স্বাভাবিকভাবে কাজও করতে পারছিনা।
আর তারা এভাবে মানুষকে ভিসা দিয়ে এনে, নিজের আর্থিকভাবে লাভবান হয়, আর তার অধীনস্থ কর্মচারীদের কে বিপদে রেখে তারা মদ- নারী নিয়ে উল্লাসে থাকে এটাই তার ভিডিও প্রমাণ, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যে আমার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং ক্ষতিগ্রস্ত একজন কর্মচারী হিসেবে আমার অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।



























