সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী

  • আপডেটের সময়: ১০:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 11

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রদত্ত মর্যাদাপূর্ণ “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেছেন পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

রোববার ঢাকার লে মেরিডিয়ান হোটেলে জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন ও আস্থা ফিরিয়ে আনতে নেতৃত্বের ভূমিকা যখন সবচেয়ে বেশি আলোচিত, তখন মোহাম্মদ আলীর বিচক্ষণ নেতৃত্ব, সততা এবং আমানতকারী ও ঋণগ্রহীতাদের প্রতি অবিচল অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।

পুরস্কার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ আলী বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়। এটি পূবালী ব্যাংক পরিবারের প্রতিটি সদস্যের, আমাদের পরিচালনা পর্ষদের দিকনির্দেশনার এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ওপর গ্রাহকদের রাখা আস্থার স্বীকৃতি।”১৯৫৯ সাল থেকে আস্থা আর ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে পূবালী ব্যাংক। ছয় দশকের সেই দীর্ঘ যাত্রায় এই স্বীকৃতি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী

আপডেটের সময়: ১০:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬