দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৪২ লাখ মানুষ

  • আপডেটের সময়: ১২:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 431

নিজস্ব প্রতিবেদক:

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৭ লাখ ৫০ হাজার ৩৬৫ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৪৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৯৬ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ৯৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৬২৩ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৬৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৪২ লাখ মানুষ

আপডেটের সময়: ১২:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১