ইমানের কথা- রিয়াজুল হক
- আপডেটের সময়: ১২:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 367
ইমানের কথা
রিয়াজুল হকলা ইলাহা ইল্লাল্লাহ — হৃদয়ের ভাষা,
প্রভুর প্রেমে জেগে উঠে জীবনের আশা।
মিথ্যা সব উপাস্য, নিঃশেষে হারায়,
সত্যের এই বাক্যে মন শান্তি পায়।লা শারিক আল্লাহ — একক তিনি মহান,
নেই তাঁর সমকক্ষ, এ বিশ্বাসই ইমান।
নেই কোনো অংশীদার, সিংহাসন তাঁরই,
চিরস্থায়ী রাজত্ব, অধিপতি তিনি একাই।লা মাবুদা ইল্লাল্লাহ— তাঁর স্মরণেই প্রীত,
তাঁর দয়া ছাড়া দুনিয়া অসার অতীত।
তাঁর পথে চলা মানে দুই কালে জয়,
তাঁকে ভুলে গেলে দুঃখ সবসময়।
ট্যাগ :


























