নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

  • আপডেটের সময়: ০৬:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 2

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান, দেশত্যাগ ঠেকাতে আদালতের নির্দেশ। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র বিশেষ জজ এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমানে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। এ অনুসন্ধানের স্বার্থে মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করে সংস্থাটি। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত ওই আবেদনে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আবেদনে দুদক উল্লেখ করে, সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তিনি দেশত্যাগ করলে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের তৎকালীন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে মো. মোতাছিম বিল্লাহকে প্রতিষ্ঠানটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৬:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬