শুক্রবার ও শনিবার সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

  • আপডেটের সময়: ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 397
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শুক্রবার ও শনিবার (০৯-১০ এপ্রিল ২০২১) ই-মিউটেশন (ই-নামজারি) সার্ভারের হালনাগাদকরণ (আপডেট) কার্যক্রম চলমান থাকবে, বিধায় এই দুইদিন সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
.
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় কমিশনারদের সাথে অনুষ্ঠিত ভূমি বিষয়ক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান।
.
পরবর্তীতে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনারবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন।
.
ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিববৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় যোগ দেন।
ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শুক্রবার ও শনিবার সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

আপডেটের সময়: ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১