জনগণের সেবা প্রদানে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : নেত্রকোনা জেলা প্রশাসক
- আপডেটের সময়: ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 460
নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, জনগণের সেবা প্রদানে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান এসব কথা বলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, নেত্রকোনা সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলা পর্যায়ের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


























