বিডি সমাচারে আলোচনা সভা ও দোয়া
- আপডেটের সময়: ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
- / 528
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার ২৪ ডটকমের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় বিডিসমাচারের প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিল আরামবাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক।
বিডি সমাচারের সম্পাদক ও প্রকাশক মো. মহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান এবং বিডিসমাচার ২৪ ডটকমের সম্পাদক মণ্ডলীর সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডি সমাচারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, দৈনিক জনতার সিনিয়র ফটো সাংবাদিক, বিডি ফোকাস ২৪ ডটকমের সম্পাদক ও এটিএনবাংলার (বিজনেস-ইন-বাংলাদেশ) প্রোগ্রাম নির্মাতা ফরিদ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সেন্ট্রাল ‘ল’ কলেজের ছাত্রী বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, স্বদেশ অর্থনীতির বার্তা সম্পাদক ফরিদ আহমেদ, দৈনিক আজকের দেশবার্তার রিপোর্টার ইসমাইল, বিডি সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু হাসান প্রধান, সাইফুল ইসলাম রানা, নেছার পাটোয়ারী, তুষার আহমেদ সবুজ এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার সানাউল হক।

























