আগন্তুক- বিষ্ণু সাহা

  • আপডেটের সময়: ১০:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 642

আগন্তুক

বিষ্ণু সাহা

অন্তরাগের শেষ বিকেলে

একটা আদিম পাখি এসে, হানা দিয়েছিলো ,

হানা দিয়েছিল আমার মস্তিষ্কের সূক্ষ্মতম নিগূঢ় অংশে।

যখন খুবলে খাবার প্রস্তুতি স্বরুপ ,লোলুপ দৃষ্টি

সন্তর্পনে চারদিকটা ঘুরে ঘুরে মেপে নিচ্ছিল,

আমি নিস্তব্ধ ছিলাম,নির্বাক ছিলাম!

নিজে থেকে চারদিকটা ঘুরে ,তাকে নিজের মাপ দিচ্ছিলাম

 তার বোঝার সুবিধা করে দিচ্ছিলাম,

যেনো তার ঘাড় ঘুরাতে না হয়।

লোলুপ দৃষ্টির নিজস্ব আস্তানায়, যেন পথ হারাতে না হয়।

নান্দনিকতার অসম মানবন্টনে,

সেই আদিম পাখিটাই যখন, আবার এসে জানতে চাইলো-

নির্ধারণ করে দিতে চাইলো, আমার দম কত!

আমি তখনও নির্বাক ছিলাম!

হতবাক ছিলাম, অজানার আকর্ষণে –

কি এক অন্দর দ্বৈরথরের টানাপোড়ন,

কি এক! নিকষ আধার রাতের প্রত্যাবর্তন।

আমি তবুও নিস্তব্ধ ছিলাম,নির্বাক ছিলাম।

আমি কাউকে জানতে দিইনি,বুঝতে দিইনি

আমার পকেট ইউনিভার্সের নিজস্ব গ্রহগুলো আর আমার হাতে নেই।

মহাপ্রলয়ের পূর্বপ্রস্তুতিতে মেতে উঠেছে তাণ্ডব খেলায়।

আলোকবর্ষ দূরের স্তিমিত,নিভে যাওয়া,

স্মৃতির আলোকবিন্দুর,আর কোন অস্তিত্ব অবশিষ্ট নেই।

নিভে যাওয়া আলোর,শেষ তরঙ্গ যখন চোখ বড় বড় করে,

আমার দিকে তাকালো!

মনের শেষ কামড়া পর্যন্ত খানা তল্লাশি চালিয়ে

জিজ্ঞেস করতে চাইলো,

আমার অস্তিত্ব কি?

আমি তখনও নির্বাক ছিলাম।

যতই হোক কথা বলা কি আমার সাজে?

আমি শুনতে এসেছি।

মৃত্যু পর্যন্ত আমি এক নির্বাক শ্রোতা।

গহীন অরণ্যের বিভীষিকাময় রাত, আমার বন্ধু।

হিংস্র মানুষখেকো জানোয়ার টাও আমার বন্ধু।

বন্ধু মরুভূমির উত্তপ্ত বালুরাশি,

প্রতিষেধক বিহীন অব্যর্থ কঠিন বিষ।

তারা অন্তত জাহির করেনি,

কখনো আমার ভালো চেয়েছিল।

সেই প্রকৃত বন্ধুটি যখন বুক চাপটে জিজ্ঞেস করলো

তোমার বন্ধুত্ব কোথায়!!

 আমার আর কি সাধ্য মুখ খোলার –

আমি তখনও নিস্তব্ধ ছিলাম,নির্বাক ছিলাম।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগন্তুক- বিষ্ণু সাহা

আপডেটের সময়: ১০:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫