গ্রন্থমেলায় রিয়াজুল হকের ‘দ্য সিক্রেট অব সাকসেস’
- আপডেটের সময়: ১২:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 547
লেখক ও গবেষক রিয়াজুল হকের কুরআন ও হাদিসের আলোকে লেখা ‘দ্য সিক্রেট অব সাকসেস’ নামে নতুন বই অমর একুশে গ্রন্থমেলায় এসেছে। পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান।
লেখক রিয়াজুল হক বলেন, পৃথিবী ও আখিরাতে সাকসেস চাই। সেই সাকসেস কিভাবে অর্জন করা সম্ভব, সেটা তো মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। হাদিসেও বিষয়গুলো এসেছে। এখন প্রয়োজন পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলা এবং রাসূল (সা.)-কে অনুসরণ করা। যদি আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল ও পরকাল সবখানেই সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।
‘দ্য সিক্রেট অব সাকসেস’ বইটি রকমারিসহ একুশে গ্রন্থমেলার পরিবার পাবলিকেশন্সের ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

















