এবার সৌদি আরব ও ইরাকে ভূমিকম্পে

  • আপডেটের সময়: ০৫:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 131

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯।

তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর সৌদি গ্যাজেটের।

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার সৌদি আরব ও ইরাকে ভূমিকম্পে

আপডেটের সময়: ০৫:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫