গাজায় দুর্ভিক্ষ বাড়ছে, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

  • আপডেটের সময়: ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 154

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ না পৌঁছানোর কারণে শিশুদের মৃত্যুর হার দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, গাজার চলমান দুর্ভিক্ষ ও খাদ্যসংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি “মানবসৃষ্ট বিপর্যয়”।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসিয়া বলেন, ‘গাজা সিটিতে অবস্থান করা উত্তর-কেন্দ্রীয় এলাকায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এর বিস্তার দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনুসে পৌঁছাবে।’

তিনি আরও মন্তব্য করে বলেন, “গাজায় কার্যত কেউই অনাহার থেকে মুক্ত নয়।” বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মুখে রয়েছে। সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ‘পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে আছে। এর মধ্যে ৪৩ হাজারের বেশি শিশু আসন্ন মাসগুলোতে জীবন-সংকটের মুখোমুখি হবে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ১০ জন মারা গেছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অনাহার-সম্পর্কিত মৃত্যু দাঁড়ালো ৩১৩ জনে, এর মধ্যে ১১৯ জন শিশু।

এদিকে ইসরায়েল জাতিসংঘ সমর্থিত দুর্ভিক্ষ পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনকে (আইপিসি) গাজার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাদে নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ আইপিসির পক্ষে অবস্থান নেয় এবং অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়।

শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রধান ইনগার অ্যাশিং বলেন, “গাজায় দুর্ভিক্ষ বাস্তব। এটি মানবসৃষ্ট দুর্ভিক্ষ। শিশুদের পরিকল্পিতভাবে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি জানান, চিকিৎসাকেন্দ্রগুলো অপুষ্টিতে ভোগা শিশুতে ভরে গেছে। কিন্তু তারা এতটাই দুর্বল যে আর্তনাদ করতেও পারছে না। শিশুদের আঁকা ছবিতেও এখন শান্তি বা শিক্ষার আশা নয়, বরং খাদ্যের আবেদন আর মৃত্যুর ইচ্ছা ফুটে উঠছে।

এদিকে দুর্ভিক্ষের সতর্কতার মধ্যেই গাজার বিভিন্ন হাসপাতালে নতুন হতাহতের খবর আসছে। খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছে। এছাড়া অন্তত ২১ জন আহত হয়েছেন।

সর্বশেষ হিসেবে, বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ হাজার ৮৯৫ জনে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজায় দুর্ভিক্ষ বাড়ছে, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

আপডেটের সময়: ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫