রাহাত ফতেহ আলীর কনসার্টে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ছাড়
- আপডেটের সময়: ১১:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / 316
বিনোদন প্রতিবেদক:
আগামী ২১ ডিসেম্বর ঢাকা মাতাবেন রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ভিআইপি’, ‘ফ্রন্ট রো’ এবং ‘জেনারেল’ এই তিনটি ক্যাটাগরিতে টিকেট কিনতে পারবেন দর্শকরা। তবে, রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকেটে শিক্ষার্থীদের জন্য থাকছে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়।
ডিসকাউন্ট পেতে টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। যেসকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ইমেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন।
গত ৯ ডিসেম্বর রাত থেকে এই কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আয়োজকদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ (গেট সেট রক) নামের একটি প্রতিষ্ঠান।
রাহাত ফতেহ আলী ছাড়াও গাইবেন, গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড , চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয়ের সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।



























