ব্যবসার ধরন বদলেছেন মাহিয়া মাহি

  • আপডেটের সময়: ১১:৪৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / 337

বিনোদন ডেস্কঃ

অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী অপুর সংসারে থাকাকালীন তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বেশ আগেই।

এর মধ্যে নতুন করে রাজীব নামে অন্য একজনের সঙ্গে সংসারও সাজিয়েছেন। রাজীবের সংসারে এসে ব্যবসার ধরনও বদলে ফেলেছেন এ নায়িকা। পোশাকের বদলে এখন তিনি খাবারের ব্যবসায় নেমেছেন। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে তার রেস্তোরাঁর কাজ চলছে জোরকদমে।

তবে তার আগেই খাবার বিক্রি শুরু করেছেন। রমজান মাস উপলক্ষ্যে ইফতারি বিক্রি করছেন তিনি। সম্প্রতি নিজে দাঁড়িয়ে ইফতারের বিভিন্ন আইটেম ক্রেতাদের হাতে তুলে দিয়েছেন এ নায়িকা। এসেছেন ফেসবুক লাইভে। খাবারের ব্যবসা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না।’ এদিকে পুরোনো পোশাকের ব্যবসা বন্ধ করে দিয়েছেন নাকি চালু রেখেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা একেবারে বন্ধ হয়নি। সাময়িক বন্ধ আছে। সেটা মূলত অনলাইনকেন্দ্রিক ছিল। বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ থাকায় আমরা বিদেশি নতুন পোশাক আনতে পারিনি। এখন যেহেতু সব স্বাভাবিক হচ্ছে তাই চালু করার চিন্তা-ভাবনা আছে।’ এদিকে, মাহিয়া মাহি এ মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন সিনেমার শুটিং করছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্যবসার ধরন বদলেছেন মাহিয়া মাহি

আপডেটের সময়: ১১:৪৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২