চাঁদপুরে বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা

  • আপডেটের সময়: ০৩:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / 454

চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কাইয়ুম মোল্লা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী।

ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদল এখন ঐক্যবদ্ধ ও অনেক শক্তিশালী।আমরা ৯টি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে একটি মডেল ছাত্রদল গঠন করব। শেখ ফরিদ আহম্মেদ মানিককে আগামী নির্বাচনে বিজয়ী করতে ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ।

এসময় বিএনপি, যুবদল,ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুরে বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা

আপডেটের সময়: ০৩:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪