আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

  • আপডেটের সময়: ০১:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 431

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে খাবারের বিরতিতে কারখানা থেকে বাসায় ফেরেন সজিব ও তার স্ত্রী শরিফা। তারা ঘরে ঢোকার কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে ওই দম্পতিসহ বাড়িওয়ালার পূত্রবধু সাদিয়া দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

আপডেটের সময়: ০১:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১