ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেটের সময়: ০১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / 463

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের জন্য ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুর এলাকার সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৮ মে) সকালে মিরপুর ১৪ এলাকায় তারা এ আন্দোলন শুরু করেন। দুপুর ১২টা নাগাদ তারা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

সরকার ঘোষিত ঈদের ছুটি ৩ দিনের ছুটির বদলে সাত দিন করার দাবি জানান তারা। শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। বন্ধের এক-দুইদিন আগে দিলেও ঈদে কেনাকাটা করা সম্ভব নয়।

তারা ঈদের ছুটিতে বাড়ি যেতে গণপরিবহন চালুর দাবি জানান। এইসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আপডেটের সময়: ০১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১