দয়াগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের অবরোধ

  • আপডেটের সময়: ০৪:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / 271

জবি প্রতিনিধি:

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার সকালে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন ও শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, ফয়সাল, মাসফিক সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এ সময় জবি শাখা ছাত্রদলের সভপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ডাকা দ্বিতীয় ধাপের ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থেকে পালন করছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর মিথ্যা মামলা-হামলার কারণে সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরণত হয়েছে। দেশের নতুন ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার অবরোধ, দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার অবরোধ, নিরীহ নিরপরাধ রাজবন্দীদের মুক্ত করার অবরোধ সফল হবে ইনশাআল্লাহ। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দেশের হারানো গণতন্ত্র এবং ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দলের এই অবরোধ কর্মসূচী। দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই অবরোধ কর্মসূচী সফল করার জন্য প্রয়োজনে নিজেদের রক্ত দিবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবেনা।

জনগণকে সাথে নিয়ে এই অবৈধ মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দয়াগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের অবরোধ

আপডেটের সময়: ০৪:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩