তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের ওমর ফারুক
- আপডেটের সময়: ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / 471
নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
গত রবিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি হয়েছেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কৃতি সন্তান ওমর ফারুক (শতাব্দী) । তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র।
মেধাবী ছাত্র ওমর ফারুক শতাব্দী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজ উপজেলা এবং তিতুমীর কলেজ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়।
ওমর ফারুক (শতাব্দী) বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে,বঙ্গবন্ধু কন্যা,দেশরত্ন শেখ হাসিনা’র হাত কে শক্তিশালী করতে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব।সকলের নিকট দোয়া প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য যে, ওমর ফারুক (শতাব্দী) হোসেনপুর উপজেলার আওতাধীন গোবিন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন।



























