রাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুঁথি পাঠের আয়োজন

  • আপডেটের সময়: ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / 350

রাবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক সংগঠন “তীর্থক নাটক” পুঁথিপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের গবেষণা ও রচনায় ছিলেন সংগঠনটির সদস্য দিপু রায় ও হীরা চৌধুরী। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন তুহিন ইমরুল।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার সামরিকবাহিনী শান্তিপ্রিয় নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করলে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে তাঁকে পাকিস্তান সরকার গ্রেফতার করে এবং কারাবাসে পাঠিয়ে দেয়। বিজয়ের পর ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ কারাবাসের পর বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুঁথি পাঠের আয়োজন

আপডেটের সময়: ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২