এবি ব্যাংকের এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম
- আপডেটের সময়: ০৮:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 355
নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি এবি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে “এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
এবি ব্যাংক























