ভালোবাসাই ভুল

  • আপডেটের সময়: ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / 629

ভালোবাসাই ভুল
আফরিন রহমান সারা

স্বামী- স্ত্রী-পুত্র, মেয়ে-জামাই
কেউ যাবেনা সঙ্গে,
পরকাল তো অনেক পরে…
বিচার হবে বঙ্গে।

সাদামাটা জীবনটা যে
মিছেই করলে নষ্ট,
যাদের জন্য এসব কিছু
পায় কি তারা কষ্ট?

ছলনাকারী কপটাচারী
করলো বংশ বিস্তার,
দ্বীন-দুনিয়া সব হারালে
কোথায় পাবে নিস্তার!

যারা তোমায় বাসলো ভালো
হারালো সবকূল,
বসে বসে ভাবছে হয়তো-
ভালোবাসাই ভুল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ভালোবাসাই ভুল

আপডেটের সময়: ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ভালোবাসাই ভুল
আফরিন রহমান সারা

স্বামী- স্ত্রী-পুত্র, মেয়ে-জামাই
কেউ যাবেনা সঙ্গে,
পরকাল তো অনেক পরে…
বিচার হবে বঙ্গে।

সাদামাটা জীবনটা যে
মিছেই করলে নষ্ট,
যাদের জন্য এসব কিছু
পায় কি তারা কষ্ট?

ছলনাকারী কপটাচারী
করলো বংশ বিস্তার,
দ্বীন-দুনিয়া সব হারালে
কোথায় পাবে নিস্তার!

যারা তোমায় বাসলো ভালো
হারালো সবকূল,
বসে বসে ভাবছে হয়তো-
ভালোবাসাই ভুল।