হোম লোন সুবিধায় সাউথইস্ট ব্যাংকের সঙ্গে এবিসি রিয়েল এস্টেটের চুক্তি
- আপডেটের সময়: ১০:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 3
এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের আকর্ষণীয় সুদহার ও সহজ শর্তে গৃহঋণ দেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ :




















