ইসলামপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
- আপডেটের সময়: ১১:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 184
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সোমবার (০৪ মে) সকালে ইসলামপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম সহিদুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাসিদা সাফিজ বিন্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুনসহ আরো অনেকে।
ফাইনাল খেলায় বালক ও বালিকা বিভাগের দলগুলো চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে বালক বিভাগে ২-১ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা বিভাগে ২-১ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় হারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

























