জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরুড়া উপজেলা কমিটিতে ডা. নাজমুল হাসান

  • আপডেটের সময়: ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 186

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লার বরুড়া উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গঠিত উপজেলা কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ডা. নাজমুল হাসান। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন ও পুনর্গঠন করা হচ্ছে। বরুড়া উপজেলা কমিটিতে এর আগে সমন্বয়ের দায়িত্ব পান কৃষিবিদ প্রফেসর ড. মোহাম্মদ মোজাম্মেল হক। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ইসমাইল হোসেন ও প্রকৌশলী আশরাফ জামিল। নতুনভাবে সদস্য হিসেবে যুক্ত হলেন ডা. নাজমুল হাসান।
সংগঠনের নেতারা বলেন, ডা. নাজমুল হাসান দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। অসচ্ছল মানুষের চিকিৎসাসহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রমে তাঁর ভূমিকা রয়েছে। তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করছেন।

দায়িত্ব পাওয়ার বিষয়ে ডা. নাজমুল হাসান বলেন, সংগঠনের পক্ষ থেকে যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখাই হবে তাঁর অগ্রাধিকার।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠনের সাংগঠনিক তৎপরতা বাড়ছে। বরুড়া উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কমিটি গঠন ও সম্প্রসারণ সেই প্রস্তুতিরই অংশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরুড়া উপজেলা কমিটিতে ডা. নাজমুল হাসান

আপডেটের সময়: ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬