এ্যাবের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধান বীজ ও টি-শার্ট উপহার কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৭:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 306
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ জন্মদিন উপলক্ষে, নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রায় “১০০০” গরিব ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি শার্ট উপহার বিতরণ করেন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব)।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন এ্যাবের সদস্য সচিব ও কৃষক দলের যুগ্ম সম্পাদক, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাবের যুগ্ম আহবায়ক- শাহাদত হোসেন চঞ্চল, এ্যাবের সদস্য প্রফেসর ডঃ জামশেদ আলম রিপন, এ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ আশরাফুল ইসলাম আশরাফ, এ্যাব মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাওলাদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, কেন্দ্রীয় কৃষক দলের সহসম্পাদক রাজীবুল হাসান সহ কৃষকদল ও এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শেকৃবি, ডিএই, বিএডিসি, ডিএলএস সহ বিভিন্ন সরকারী বেসরকারী কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিজ্ঞানীগন এবং মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ



























