মিরসরাইয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেটের সময়: ১১:২৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 150
মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এম. আবদুল হালিম এর নেতৃত্বে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপিস্থ গোপীনাথপুর মকবুল হোসেনের ভাঙ্গাড়ি দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর আসামী ১। মোঃ সাইফুল ইসলাম সাইমন (২১) এর হেফাজত হতে ১২(বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম:- মোঃ সাইফুল ইসলাম সাইমন (২১), পিতা-মোঃ ইব্রাহিম, মাতা-বিবি আসমা, গ্রাম-মধ্যম সোনাপাহাড়, মনি সওদাগরের বাড়ী, ৮নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম বলে জানান।
আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

























