চাঁদপুর বাসস্ট্যান্ডে আজ গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আজ চাঁদপুর গণসমাবেশে যোগ দিবেন মুফতি ফয়জুল করীম

  • আপডেটের সময়: ০৮:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 313

এইচএম ফখরুল ইসলামঃ

চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৮ অক্টোবর শনিবার ১ দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন।

বিকাল ৩ টায় পৌর বাসস্ট্যান্ড গণ সমাবেশে মুফতি ফয়জুল করিম প্রধান অতিথির ভাষণ দিবেন।

মুফতি ফয়জুল করীমের সফর ঘিরে চাঁদপুরে দলীয় নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের সিনিয়র ব্যক্তির আগমনকে কেন্দ্র করে গণসমাবেশে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে সভা, সমাবেশ, গণসংযোগ।

গণসমাবেশ শেষ করে তিনি বাদ এশা উজানি বাজারে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান রাখবেন। এরপর রাত ১০টায় তিনি শাহরাস্তি উপজেলায় একটি মাহফিলে অংশ নিয়ে চাঁদপুর থেকে বিদায় নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান আজকের গণসমাবেশসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুর বাসস্ট্যান্ডে আজ গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আজ চাঁদপুর গণসমাবেশে যোগ দিবেন মুফতি ফয়জুল করীম

আপডেটের সময়: ০৮:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫