শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের কেসিসি প্রশাসকের শুভেচ্ছা

  • আপডেটের সময়: ০২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 387

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে।

শারদীয় দুর্গোৎসব সবার মাঝে প্রীতি ও ঐক্যের বন্ধন আরো প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের কেসিসি প্রশাসকের শুভেচ্ছা

আপডেটের সময়: ০২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫