মরহুম নূরুল আলম (মনা) ভূঁইয়া স্মৃতি গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 592

হাইমচর (চাঁদপুর) রির্পোটার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকাল ৪টায় হাইমচর উপজেলায় অনুষ্ঠিত হলো মরহুম নূরুল আলম (মনা) ভূঁইয়া স্মৃতি গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ২নং উত্তর আলগী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও মরহুম নূরুল আমিন স্মৃতি ফুটবল একাদশ। খেলার শুরুতে স্থানীয় ও আগত দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজারুল ইসলাম শফিক পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান ভূঁইয়া, ৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, এবং কমলাপুর ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক **জনাব পরশ দাস।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস মেহনতী, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ বাবুল ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্ন মিয়া গাজী ও মোঃ আরিফ হোসেন কোতোয়াল।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মোঃ শরীফ হোসেন ভূঁইয়া।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন মোঃ সলেমান মিয়া, যিনি হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলার যুগ্ম আহ্বায়ক।

এ সময় রায়েরবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন ইউনিট থেকে আগত দর্শক-শ্রোতারা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে অতিথিরা মরহুম নূরুল আলম (মনা) ভূঁইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ ধরনের আয়োজনে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মরহুম নূরুল আলম (মনা) ভূঁইয়া স্মৃতি গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫