ডিমলায় ভবন বরাদ্দের জন্য শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেটের সময়: ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 273

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদরাসার ছাত্রছাত্রীরা নতুন একাডেমিক ভবনের জন্য মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মাদরাসা চত্বরে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাদরাসা সাবেক শিক্ষার্থী তানজিম রহমান জয়, সুজন ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদরাসার পুরাতন একটি মাত্র ভবন রয়েছে। তাহাও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে পরীক্ষা চলছে। শ্রেণিকক্ষের অভাবে উপরে তাবু টানিয়ে অনেক কষ্ট করে পরীক্ষা চলছে। গতকাল ১৬ জুলাই বৃষ্টির কারণে সায়েমিনা ছেদ করে পানি ঢুকে পড়ে খাতা ভিজে যায়। ভেজা পরিবেশে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে পরীক্ষা ও ক্লাসে অংশ গ্রহণ করতে ভীষণ দুর্ভোগের সমুখ্খীন হয় । এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে মাদরাসাটিতে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

শিক্ষার্থীরা ব্যানার হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন। তাদের স্লোগানে উঠে আসে শিক্ষার পরিবেশ চাই, নিরাপদ অবকাঠামো চাই, শ্রেণি কক্ষে বৃষ্টি কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে।

মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অবকাঠামোগত সমস্যার কথা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য বাধ্য হয়েই আমরা এই আন্দোলনে রাস্তায় নেমেছি।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, মাদরাসাটি এ অঞ্চলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এর উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের দাবি অনতিবিলম্বে মাদরাসাটিতে একটি বহুতল ভবন বরাদ্দ দিয়ে গ্রামাঞ্চলের গরীব দুঃখী সাধারণ ছাত্র ছাত্রীদের পড়ালেখার পথ সুগম করে দিবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিমলায় ভবন বরাদ্দের জন্য শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেটের সময়: ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫