ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

  • আপডেটের সময়: ০৯:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 203

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করায় ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৫ শিক্ষার্থী। শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দ্বিতীয়বারের মতো আটটি অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিটি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফল অর্জনকারীদের মেডেল, সনদ ও অর্থ সহায়তা দেওয়া হয়।

ডিন’স কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। যোগ্যতার ভিত্তিতে প্রথম হয়েছো যার প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে।

তিনি আরও বলেন, মানুষ যতটুকু চেষ্টা করবে, ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে। জুনিয়রাও ভালো ফল অর্জনের চেষ্টা করবে। এ অর্জন উচ্চশিক্ষার প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে। শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভালো পড়াশোনা করাবেন, রেজাল্ট প্রদানের ক্ষেত্রে নমনীয় থাকবেন।  

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব অনুষদের জালাল উদ্দীন, আজম আহমেদ, নোমান ইবনে খায়ের, আনোয়ারুল কবির, আব্দুল আহাদ, মাছুম বিল্লাহ, জান এ আলম, রাসেল আহমেদ ও  আহামদ উল্লাহ। কলা অনুষদের সিহাব উদ্দিন, সোহেদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। সামাজিক বিজ্ঞান অনুষদের ইমরুল কায়েস, আবু জাহেদ রায়হান ও সুমাইয়া আফরিন। আইন অনুষদের তাহমিদ হাসান, নাহিদ হাসান জয় ও রেদওয়ানুল ইসলাম। ব্যবসায় প্রশাসন অনুষদের মুশফিকা খানম, তাসনিম আরা, আখি খাতুন ও আল আমিন। বিজ্ঞান অনুষদের রাবিয়া খাতুন, রুবাইয়াতুল ইসলাম জেরিন, ফারিয়া ইসলাম, ওমর ফারুক ও লতিফুর রহমান। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শামিম সরকার, রুবাইয়া হাসনা, সাফিকুর রহমান ফাহিম ও মারুফা ইয়াসমিন মিশু। জীব বিজ্ঞান অনুষদের বুলবুল সৈকত, মাহাদী হাসান সজল, খাদিজাতুল সিমরান ও সুরমা পারভিন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

আপডেটের সময়: ০৯:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫