স্বপ্নের ফেরিওয়ালার সভাপতি মামুনুর রশীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা
- আপডেটের সময়: ১২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 510
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিনিধিঃ
স্বপ্নের ফেরিওয়ালা সামাজিক সংগঠন এর সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ মামুনুর রশীদ (মামুন) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সকল সদস্য, অনুদানপ্রদানকারী ও শুভানুধ্যায়ী—সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন ঈদুল ফিতর।
মামুনুর রশীদ বলেন, স্বপ্নের ফেরিওয়ালা সমাজের অসহায় মানুষের স্বপ্ন লালন করে। এই রমজানে প্রতি জুম্মাবারে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৯,৪১,৩৮ ও ২২ নং ওয়ার্ডে প্রায় ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এছাড়াও কয়েকটি অসহায় পরিবারে ইদ উপহার প্রদান করা হয়, সিলেটের বসতবাড়ি পুড়ে সর্বসান্ত হওয়া এক জননীকে আর্থিক অনুদান দেয় হয়। তিনি বলেন ক্ষুধা-দারিদ্রতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে সোনার বাংলা গঠন করাই তাদের লক্ষ্য। ০১ মাস রোজার মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সবার মধ্যে গড়ে তোলে পারস্পরিক সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতি। রমজানের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবন আনন্দে পরিপূর্ণ করে তুলবে।।
তিনি আরও বলেন, এই পবিত্র দিনে আমরা আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য সচেষ্ট হই এবং নবী সা: পথ অনুসরণের শপথ নিই।
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।


























