চাঁদপুর ০৮-১০ ব্যাচের ইফতার মাহফিলে বন্ধুদের মিলনমেলা-২০২৫

  • আপডেটের সময়: ০২:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 442

আল-আমিন হাসান, চাঁদপুরঃ

চাঁদপুর জেলার ২০০৮-২০১০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চাঁদপুর প্রেস ক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

ব্যাচের পুরনো বন্ধুদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে Revival Mart Bd-এর পক্ষ থেকে উপস্থিত ০৮-১০ পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ ধরনের আয়োজন শুধু বন্ধুত্ব নয়, পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুর ০৮-১০ ব্যাচের ইফতার মাহফিলে বন্ধুদের মিলনমেলা-২০২৫

আপডেটের সময়: ০২:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫