ফরিদগঞ্জ ৯নং গোবিন্দপুর উঃ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেটের সময়: ০৩:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 368
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উঃ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ মার্চ) ইউনিয়ন পরিষদে এ ঈদ উপহার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ শাহআলম।
চেয়ারম্যান শেখ মোঃ শাহআলম বলেন, স্বল্প ভাতায় গ্রাম পুলিশের সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে মূখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয় না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে।
এর কিছু দিন আগেও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করেন ৯নং গোবিন্দপুর উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ শাহআলম।



























