স্বৈরাচার ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: জাকির হোসেন কামাল
- আপডেটের সময়: ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 533
মতলব( চাঁদপুর)প্রতিনিধি :
অগাস্ট বিপ্লবে আবু সাঈদ মুগ্ধের রক্তের বিনিময়ে এবং ১৬০০ শহীদের আত্মাহুতির মাধ্যমে নতুন স্বাধীনতা ও নতুন বাংলাদেশ জন্ম লাভ করেছে। গত ১৬ বছর আমরা বিভিন্ন সামাজিক কাজ সহ অনেক ভালো কাজ সঠিকভাবে করতে পারিনি। আমাদের সকলকে স্বৈরাচার ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
১৮ মার্চ মতলব দক্ষিনে সামাজিক সংগঠন তারুণ্যের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল এ কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আশরাফুর রহমান বাবুর সভাপতিত্বে ও আশরাফুল জাহান শাওলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরন প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের পক্ষ থেকে ইফতারের আগ মুহূর্তে মতলব মেক্সি স্ট্যান্ড সহ পৌর এলাকার বেশ কয়েকটি জায়গায় প্রায় ৫ শতাধিক রোজাদারকে ইফতার বিতরণ করেন।



























