শেখ আবদুল্লাহর মায়ের ইন্তেকালে জেলা ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

  • আপডেটের সময়: ১০:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 236

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা দুবাই প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মমতাময়ী মা শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ইন্তেকালের সময় তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার মরহুমার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা দীনের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মহীয়সী এ নারীর ইন্তেকালে আমরা শোকাহত ও মর্মাহত। নেতৃবৃন্দ মরহুমার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌসের কামনা করে কায়মনোবাক্যে দোয়া করেন। সেই সাথে নেতৃদ্বয় মরহুমার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেখ আবদুল্লাহর মায়ের ইন্তেকালে জেলা ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

আপডেটের সময়: ১০:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫