চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু আজ

  • আপডেটের সময়: ০৪:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 225

মতলব প্রতিনিধি:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শনিবার( ১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে।

শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করছে এসব গ্রামের মুসল্লীরা। সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখছেন এসব গ্রামের লোকজন।

জানা যায়, জেলার মতলব উত্তর , হাজিগন্জ, শাহারাস্তি,ফরিদগঞ্জ উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মুসল্লীরা আজ ( ১ মার্চ)থেকে পবিত্র মাহে রমজানের রোজা রাখা শুরু করেছে। সৌদি আরব যেদিন ঈদ উদযাপন করবে ঠিক ঐদিন এসব গ্রামের মুসল্লীরা ঈদ উদযাপন করবে।

১৯২৮ সালে হাজিগন্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক( র:) তার নিজ গ্রামে এমন নিয়মে রোজা রাখা শুরু করে। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পরে এই নিয়ম। ফলে সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে এসব গ্রামের মুসল্লীরা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু আজ

আপডেটের সময়: ০৪:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫