রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: ১০:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 188

আল-আমিন ভূঁইয়া,মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মতলব নিউ হোস্টেল মাঠ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মোঃ জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও যুব জামায়াতের সেক্রেটারী এএম ইদ্রিস খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মতলব দক্ষিণ উপজেলা আমীর মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আমির অধ্যাপক দেওয়ান আবুল বাসারসহ জামায়াতের ইসলামী ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে আহবান করা হলো।

ক্যাপশন: মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার মিছিলের একাংশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ১০:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫