নওগাঁর রাণীনগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেটের সময়: ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 280

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদ রাণীনগর, উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এরপর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চিত্রাঅংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেটের সময়: ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫