নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আল-আমিন মাদ্রাসায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মারুফ আহমদ।

আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও রাণীনগর উপজেলার সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫