গ্যাস বন্ধ নিয়ে তিতাসের জরুরি বার্তা
- আপডেটের সময়: ০১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 178
প্রযুক্তিগত কাজের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলায় ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন এবং কিশোরগঞ্জ ডিআরএসের জন্য ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনের প্রযুক্তিগত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরের পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা এবং অন্যান্য আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
ট্যাগ :
তিতাস



























