নবীনগরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- আপডেটের সময়: ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 196
শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪২) গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার(৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রিপন নবীনগর উপজেলা ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’
ট্যাগ :



























