রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেটের সময়: ১১:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 169

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামীকে গ্রেফতার করে। আসামীকে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে জেলা জেল হাজতে পাঠানো  হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেটের সময়: ১১:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫