মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ঘন্টায় ভর্তি ১৩ জন
- আপডেটের সময়: ০৩:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 347
মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:
শীত বৃদ্ধির সাথে সাথে হু হু করে বেড়েছে শীতজনিত রোগ।যার মধ্যে অধিকাংশ শিশু শীতে রোটা-ভাইরাসের কারনে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর,নোয়াখালীসহ আশপাশের জেলার শিশুরা ব্যাপক হারে রোটা-ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
৩০ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত এই ১৫ দিনে রোগে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৫’শ ৫০ জন। প্রতিদিন গড়ে ভর্তি হয়েছে ৩০৩ জন। প্রতি ঘন্টায় রোগী ভর্তি ১৩ জন। শূন্য থেকে ৫ বছর বয়সী ৩ হাজার ৮’শ ৭৭ জন। আক্রান্তদের মধ্যে শিশু শতকরা ৮৫.২ জন।ভর্তি রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তিনগুণের বেশি। তবে কারো মৃত্যু হয়নি। প্রায় ২০/২৫ ভাগ রোগীই কয়েক ঘন্টা চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে যায়। শীতের শুষ্ক আবহাওয়ায় ভাইরাসের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ থাকায় ও দূষিত পানি প্রাণ করায় শীতে এত হারে শিশুরা শীতকালীন ডায়রিয়া বা রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে মন্তব্য চিকিৎসকদের।
মতলব হেলথ রিচার্জ সেন্টারের হেড (আইসিডিডিআরবি) কর্মকর্তা ডা: এম ডি আল ফলজ খান প্রতিবেদককে জানায়,ভর্তি হওয়া রোগীদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৮৫জন, ফরিদগঞ্জ উপজেলার ২১১ জন, হাজীগঞ্জ উপজেলার ১৯০ জন, কচুয়া উপজেলার ২৯১ জন, মতলব উত্তর উপজেলার ১৫৮জন, মতলব দক্ষিণ উপজেলায় ১৪৩ জন, শাহারাস্তি ১১৫ জন, কুমিল্লার বরুড়ার ২৩৯ জন, ব্রাহ্মণপাড়ার ৮৬ জন, বুড়িচংয়ের ১৪২ জন, চান্দিনার ২৫৮ জন, কুমিল্লা সদর (আদর্শ) ১৭০জন, কুমিল্লা সদর (দক্ষিণ) ১২৪জন, চৌদ্দগ্রাম ৮৩, তিতাস ১২৬ জন, দাউদকান্দি ২৩০ জন,দেবিদ্বার ৩১৬ জন,হোমনা ৭৯ জন,লাকসাম ১০৬,মেঘনা ০৩ জন,মনোহরগন্জ ৩৬,মুরাদনগর ৩২৪ জন,নাঙ্গলকোট ৫৯ জন,লক্ষ্মীপুর সদরের ১২৭ জন,কলমনগর ২৭ জন,রায়পুর ৮২ জন,রামগঞ্জ ১০৬, নোয়াখালী সদর ১৪ জন,বেগমগঞ্জ ০৪ জন,চাটখীল ৪৯ জন,হাতিয়া ০২ জন,শেনবাগ ০২ জন,সোনাইমুড়ী ২৪ জন,সুবর্নচর ১ জন,শরীয়তপুরের সখীপুর উপজেলার ৬৭ জন,ঘোসারহাটের ১ জন,বেদরগন্জের ৫ জন। বাকিরা মুন্সিগঞ্জ, ফেনী আশেপাশের বিভিন্ন জেলা থেকে এসেছে।
১৪ জানুয়ারী( মঙ্গলবার) বিকালে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ভরপুর। হাসপাতালের বারান্দায়ও অনেক রোগী। রোগীদের অধিকাংশই শিশু। রোগীদের চিকিৎসা ও সেবায় কর্মরত চিকিৎসক ও নার্স আন্তরিক।
মতলব হেলথ রিচার্জ সেন্টারের হেড ডা: এম ডি আল ফজল খান আরো বলেন, রোগীদের খাবার স্যালাইনসহ বিভিন্ন ঔষধ বিনা মূল্যে দেওয়া হয়। শীতে আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় বংশবৃদ্ধি ও সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ পায় ভাইরাস। রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এবং দূষিত পানি প্রাণ করায় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের পাতলা পায়খানার সঙ্গে বুমিও হতে পারে। জ্বরও হতে পারে। শূন্য থেকে ৬ মাস বয়সী শিশুদের মায়ের বুকের দুধ ও নিয়ম করে পরিমিত খাবার স্যালাইন খাওয়াতে হবে। ৬ মাসের অধিক বয়সী শিশুদের খাবার স্যালাইনের পাশাপাশি প্রতিদিন ১টি করে বেবি জিংক ট্যাবলেট এক চামচ পানিতে গুলিয়ে ১০ দিন খাওয়াতে হবে। স্যালাইন খাওয়ানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। পূর্ণ এক প্যাকেট স্যালাইন অবশ্যই আধা লিটার পানিতে গুলে নিতে হবে। আক্রান্ত শিশুদের ডাবের পানি, চিড়ার পানি ও স্যুপ খেতে দিতে হবে। এ রোগ সারতে ৫ থেকে ৭ দিন লাগতে পারে। শিশুদের পাতলা পায়খানা, বুমি বা জ্বর হলে বাড়িতে নিয়ম মেনে ওরস্যালাইন খাওয়াতে হবে। নেতিয়ে পড়লে বা অবস্থার অবনতি হলে বিলম্ব না করে শিশুকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে এবং শিশুদের প্রতি যত্নবান থাকলে এ রোগ এড়ানো সম্ভব।
উল্লেখ্য মতলব আইসিডিডিআরবি হাসপাতালে শয্যা সংখ্যা ৭০ টি।কিন্তু ৪০০ জনের মতো রোগীদের চিকিৎসা দিতে পারে বলে কর্তৃপক্ষ জানান।



























