কক্সবাজারে ডাম্পার ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

  • আপডেটের সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 368

কক্সবাজারে ডাম্পার ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্পার) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। আরও দুইজন আহত হন। তবে এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় মেলেনি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারে ডাম্পার ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপডেটের সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪